১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড

নিজস্ব সংবাদদাতা : নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড। বিপুল পরিমাণ বিনিয়োগের হাত ধরে এবার এখান থেকেই তৈরি হবে পরিবেশ বান্ধব জলযান। এমনই খুশির খবর শোনালেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল সাঁকরাইল ব্লকের নাজিরগঞ্জে মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। হুগলি নদীর তীরে উন্নতমানের জাহাজ নির্মাণ সংস্থা শুরু হওয়ায়, আগামী প্রজন্মের জন্য নতুন প্রযুক্তি তথা পরিবেশবান্ধব জলযান তৈরিতে এই সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে! এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।তিনি জানান এর মাধ্যমে জাতীয় জলপথ তথা অন্তর্দেশীয় জলপথ পরিবহণে এক নতুন দিগন্ত খুলে যাবে। উত্তরপূর্বের রাজ্যগুলি এর থেকে যথেষ্ট লাভবান হবে বলেই আশাবাদী তিনি। এর ফলে শুধু রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সহায়ক হবে তা নয়, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানও সুনিশ্চিত করবে, এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।হাওড়ার নাজিরগঞ্জে দুই শতাধিক বছর পুরানো এইচ সি এস এল (HCSL) সংস্থার জাহাজ উৎপাদন কারখানা, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের উপর ভর করে নতুনরূপে ঘুরে দাঁড়িয়েছে। রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন এক অনন্য নজির হতে চলেছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। একদিকে আধুনিক প্রযুক্তি ও অপরদিকে অত্যাধুনিক সরঞ্জামে ভূষিত হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তার কাজের গুণগত মান বজায় রাখতে দায়বদ্ধ।বিভিন্ন সুরক্ষা বিধি বজায় রেখে আই এম এস স্বীকৃতিও লাভ করেছে। ৮০-১১০ মিটার দৈর্ঘ্যের জলযান উৎপাদনে সক্ষম জেটিও এখানে থাকবে। এই হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের হাত ধরে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে অর্থনৈতিক বিকাশ ঘটবে। এছাড়াও এই শিপইয়ার্ডকে ঘিরে ছোট মাঝারি শিল্প গড়ে উঠবে, তৈরি হবে কর্মসংস্থান।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন সাজে সাজছে হুগলি কোচিন শিপ ইয়ার্ড

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার