শেখ আব্দুল আজিম : ‘অমর একুশে জুলাই, শহীদ স্মরণে ধর্মতলা চলো’ ঐতিহাসিক শহিদ দিবসকে সফল করার সমর্থনে মহামিছিল ও পথসভার আয়োজন করে হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। এদিন প্রায় ২০ হাজার মানুষের জনস্রোত দেখা যায় পান্ডুয়ায়, পান্ডুয়ার ইতিহাসে এই প্রথম এত বড় মিছিলের সাক্ষী রইলো পান্ডুয়াবাসী। শনিবার একটি মিছিল সহকারে রুনা খাতুনের নেতৃত্বে পান্ডুয়া কলবাজার থেকে কাকুলী সিনেমা তলায় এসে শেষ হয়। এদিনের এই মহামিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন রুনা খাতুন, ডঃ রত্না দে নাগ, স্নেহাশিস চক্রবর্তী, সঞ্জয় ঘোষ, মনোজ চক্রবর্তী, রাজীব গায়েন, সমুদ্ধ দত্ত থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসেরী অন্যান্য নেতৃত্বরা। সভার মুখ্য দায়িত্বে ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সজ্ঞয় ঘোষ। এই পথ সভাটি অনুষ্ঠিত হয় কাকুলী সিনেমাতলায়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















