সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- করোনার গ্রাফ কখনো উর্দ্ধমুখী, কখনো নিন্মমুখী হলেও কোভিড কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সেই কথা মাথায় রেখে এবং পৌর এলাকার মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় বীরভূম জেলার দুবরাজপুরে শুক্রবার। এবার বাড়ির কাছেই তথা হাতের নাগালেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারন মানুষ। পৌর এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। তাই আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সদনে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় বলে জানা যায়। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, চিকিৎসক প্রীতম দাম, কাউন্সিলর সেখ নাজির উদ্দিন সহ অন্যান্য কাউন্সিলার ও পৌরসভার কর্মীরা। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডে মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র থাকবে। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার, একজন নার্স সহ মোট পাঁচ জন কর্মী থাকবেন। পৌরবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পরিকল্পনা বলে একান্ত সাক্ষাৎকারে জানান।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায়
-
নতুন গতি - আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















