২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

যানজট নিত্য সঙ্গী, যানজটের উৎস সন্ধানে বাইকে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : যানজটের মূল কারন জানতে বাইকে চড়ে শহর ঘুরলেন পুলিশ সুপার। জলপাইগুড়ি শহরের দু একটি রাস্তা বাদ দিলে শহরের বাকী রাস্তা গুলি খুব একটা চওড়া নয়। তার উপর দিনকে দিন শহরে যান বাহনের সংখ্যা বেড়েই চলেছে। এর সঙ্গে শহরে প্রতিদিন পাল্লা দিয়ে বেড়ে চলেছে ইরিক্সা। ফলে ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে হিমসিম খায় পুলিশ। আর এর জেরেই নিত্যদিন ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আসতেই থাকে পুলিশের কাছে। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ অফিসে একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে আসেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। উদ্বোধনের পর শহরের ট্রাফিক ব্যবস্থার গ্রাউন্ড জিরো পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকাই তিনি বাইকে চড়ে শহর ঘোরেন। তিনি ওসি ট্রাফিক বাপ্পা সাহার বাইকে চেপে শহরের ট্রাফিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

ঘটনায় পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন ট্রাফিক ব্যাবস্থাকে ঢেলে সাজাবার পরিকল্পনা রয়েছে। তাই জলপাইগুড়ি শহরের ট্রাফিক পরিস্থিতি ঠিক কেমন ও শহরে যানজটের মূল কারন কি ও মানুষ কতটা ট্রাফিক আইন মেনে চলছে তা দেখবার জন্য বাইকে শহর ঘুরে পরিস্থিতি দেখলাম। তবে বৃষ্টি ছিল। তাই রাস্তাঘাট অপেক্ষাকৃত ফাঁকা ছিল। পুলিশ সুপার বলেন যানজট পরিস্থিতি সামাল দিতে ডিএসপি ট্রাফিক এবং ওসি ট্রাফিককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরো জানান যানবাহনের কারনে শিলিগুড়িতে পথচলতি মানুষের সমস্যা বেড়েছে।অনেকেই আছেন যারা হেটেই চলাচল করেন।শিলিগুড়ি ট্রাফিক পুলিশ তাদের পাশে দাড়াবে।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যানজট নিত্য সঙ্গী, যানজটের উৎস সন্ধানে বাইকে পুলিশ সুপার

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার