০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২০ ভাদ্র ১৪৩৩

শহীদ হয় পূর্ব বর্ধমান জামালপুরের মরা বাঁধের বাসিন্দা ফিরদৌস রহমান

সেখ সামসুদ্দিন : ৩১মে,১৯৯৮ সালে তৃণমূল করার অপরাধে আজকের দিনে শহীদ হতে হয় পূর্ব বর্ধমানের জামালপুরের মরা বাঁধের বাসিন্দা ফিরদৌস রহমানকে। সেই সময় সেখানে উপস্থিত হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপর থেকেই এই দিনটি সম্মান ও শ্রদ্ধার সাথে শহীদ ফেরদৌসকে স্মরণ করা হয়। আজ তাঁর সেই স্মরণসভায় উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, স্থানীয় উপ প্রধান সুভাষ কোলে সহ এলাকার নেতৃত্ব ও সাধারণ মানুষ। শহীদ বেদীতে মাল্যদান করে ফিরদৌস রহমানকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। মেহেমুদ খান বলেন, ফিরদৌস রহমানের মত কতশত আত্মবলিদানের মধ্যে দিয়ে আজ ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস তাই তাঁদের এই আত্মবলিদান কখনোই ভোলা যাবে না। তাদের অসমাপ্ত কাজ তাঁরা করবেন বলে জানান তিনি। শুধু তাই নয় তিনি বলেন ফিরদৌস রহমানের সাথে ব্লকে আরো তিন জন উত্তম ভুল, ঈশায়াক মল্লিক, পাঁচু গোপাল রুইদাসও শহীদ হন। প্রত্যেকটি শহীদ পরিবারকেই মুখ্যমন্ত্রী চাকুরী দিয়েছেন।

সর্বাধিক পাঠিত

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শহীদ হয় পূর্ব বর্ধমান জামালপুরের মরা বাঁধের বাসিন্দা ফিরদৌস রহমান

আপডেট : ১ জুন ২০২২, বুধবার