নিজস্ব প্রতিবেদক:- বউভাতের অনুষ্ঠানে শেষ ব্যাচে খেতে বসাকে কেন্দ্র করে কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতি। সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয়ে মৃত্যু হল এক যুবকের। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে জামুড়িয়ার বাগডিহা গ্রামে। পরিবার সূত্রে খবর, বর্ধমানের বাসিন্দা ওই যুবক জামুড়িয়ায় পিসির বাড়িতে বউভাতের অনুষ্ঠানে এসেছিল। জখম হন ওই পরিবারেরই আরও দুজন । পরিবারের দাবি, কেটারারদের মারেই প্রাণ হারান রবি চৌধুরি নামে বছর ২৯ এর ওই যুবক । পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে পিসির বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে এসেছিলেন রবি চৌধুরি । অভিযোগ শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসলে খাবার দিতে অস্বীকার করে কেটারিং সংস্থার কর্মীরা । এ নিয়েই বচসার সৃষ্টি হয় ।অভিযোগ, শেষ ব্যাচে খেতে চাওয়ায় কেটারিং সংস্থার কর্মীরা খাবার দিতে অস্বীকার করে। তা নিয়ে হাতাহাতি বেধে যায়। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পরিণত হয় । এই সংঘর্ষ থামাতে যান রবি । তাকেও মারধর করে কেটারিং-এর কর্মীরা । রবি ছাড়াও ঐ পরিবারের আরও দুজন জখম হন তারপর । তিনজনকেই রাতে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয় । শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে রবি । সঙ্গে সঙ্গে তাকে আবার ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
খেতে বসাকে কেন্দ্র করে কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতি
-
নতুন গতি - আপডেট : ১৪ মে ২০২২, শনিবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























