নিজস্ব সংবাদদাতা : ৩০এপ্রিল, বর্ধমানে পবিত্র ঈদ উপলক্ষে প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হলো বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামের মিটিং হলে, উপস্থিত ছিলেন আই সি, বর্ধমান সদর থানা, এস ডি পি ও হেড কোয়াটার, এস ডি পি ও ট্রাফিক , সদর মহকুমা শাসক, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন, বর্ধামান সদরদক্ষিণ বিধায়ক,৩৫ টা ওয়ার্ড এর কাউন্সিলর গন, বিশিষ্ঠ সমাজ সেবি গন, বর্ধমান ঈদ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবী শেখ মনোয়ার হোসেন ও বিভিন্ন ঈদকমিটির সম্পাদক /সভাপতি ও মসজিদগুলি ইমামগণ। ঈদ সমন্বয় কমিটির সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন যে, বর্ধমান শহরে ৫৩ জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তারমধ্যে বর্ধমান টাউন হল ময়দানে সবথেকে বড় জামাত অনুষ্ঠিত হয় এবছর ৮:৩০ মিনিটে জামাতে নামাজ হবে। এছাড়াও বড়বাজার মসজিদ ও সংলগ্ন বি সি রোড, কালনা গেট বন মসজিদ ঈদ ময়দান ,পীরবাহারাম ঈদ ময়দান, রশিকপুর ঈদ ময়দান (চিলড্রেন পার্ক), ছোটনীলপুর ঈদ ময়দান ,গোলাহাট ঈদ ময়দান , ডাঙ্গাপাড়া ঈদ ময়দান, খালাসি পারা ঈদ ময়দান, সরাইটিকর ঈদ ময়দান, কৃষ্টপুর ঈদ ময়দান, মিরছোবা ঈদ ময়দান, বৈকন্ঠপুর ২ অন্তর্গত পেমরা ঈদ ময়দানে,এ বড় জামাত হবে, এবং বর্ধমান এ একমাত্র মহিলাদের বড় জামাত হবে গোদায়, যা পুরুষদের মসজিদের নিচে মহিলাদের মসজিদের দোতালায়, এছাড়াও বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
বর্ধমানে পবিত্র ঈদ উপলক্ষে প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হলো
-
নতুন গতি - আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























