২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দোল উৎসব উপলক্ষে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হল

নিজস্ব সংবাদদাতা : দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর চলাচল।অন্যদিকে, দোল উপলক্ষে সময়সূচি বদলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরও (East West Metro)। দুপুর ৩টে থেকে শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাতায়াত। দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়ায় লোকাল ট্রেন (Howrah Local Train) চলবে রবিবারের সময়সূচি মেনে।আজ দোলপূর্ণিমা। আবিরের রঙে রেঙেছে বঙ্গবাসী (West Bengal)। দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। আজ রঙের উৎসব, রঙিন বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের (New Town) রবীন্দ্রতীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরঅন্যদিকে শোনা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। গতকাল শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে গেছে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দোল উৎসব উপলক্ষে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হল

আপডেট : ১৮ মার্চ ২০২২, শুক্রবার