আজিজুর রহমান, গলসি : গলসিতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে জখম হলেন দুই মহিলা। আহতরা হলে সুন্দা কর্মকার ও সুজাতা কর্মকার। বয়স ৫৫ বছর ও ১৩ বছর। স্থানীয়দের থেকে জানা গেছে, সুজাতার বাড়ি পাকুড় গ্রামে। তিনি তার দিদিমার সাথে গলসির বেলগ্রামে থাকতো। এদিন দুপুর দুটো নাগাদ তাদের চিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশিরা। ততক্ষণে দুজনের কাপড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। ততক্ষণে দুইজনের শরীরের বেশ কিছু অংস ঝলসে যায়। তবে কিভাবে ওই আগুন লেগেছে তা তারা জানেন না। ওই বিষয়ে সুজাতার মাকে ফোন করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি। এদিকে আগুনের খবর যায় গলসি থানায়। গলসি পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেছে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে আগুনের জেরে দুইজনেরই শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে বলে অনুমান করেন প্রতিবেশীরা। ঠিক কি কারনে ওই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















