২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

অতিথিদের আগমন জমে উঠল ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিবেদক:- একেবারে যেন চাঁদের হাট। আর রবিবাসরীয় সন্ধ্যায় (Sunday Evening) সেই মাহেন্দ্রক্ষনে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে (Murshidabad) সুদূর সাত সমুদ্র তেরো নদীর পাড়ের নিউইয়র্ক সহ বিভিন্ন জায়গা থেকে অতিথিদের আগমনে (expatriate guests) জমে উঠল ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’ (Murshidabad Heritage Festival)। রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে শুরু করে এমএসএমই, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজিত মোতিঝিল (প্রকৃতি তীর্থ) প্রাঙ্গণ যেন এক মোহময় জগত।জেলাশাসক শরদকুমার দ্বিবেদীও আবেগ তাড়িত হয়ে পড়লেন।  নবাবি তালুকের হেরিটেজ উৎসবে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরাও হাজির। সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানো সহ বিভিন্ন অনুষ্ঠান দিয়ে হেরিটেজ ফেস্টিভ্যালের দিনগুলিকে সাজানো হয়েছে। বিশ্ব পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদকে তুলে ধরতেই হেরিটেজ ফেস্টিভ্যাল।  অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেরিটেজ উৎসবে যোগ দিতে নিউইয়র্ক থেকে সস্ত্রীক এসেছেন অজয় জৈন, বিরাজ দুগারিয়া। অজয় জৈন বলেন, চোখের সামনে এমন দৃশ্য জন্মেও ভোলার নয়। নিজেকে গর্বিত মনে হচ্ছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে স্থাপত্য, ভাস্কর্য নিদর্শনের পাশাপাশি বহু দর্শনীয় স্থান রয়েছে। মুর্শিদাবাদকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে এটি একটি মহতি প্রচেষ্টা”।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অতিথিদের আগমন জমে উঠল ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার