২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য সুন্দরবনে

সুন্দরবন: রবিবার সাতসকালে এক নিখোঁজ ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ব্যবসায়ীর নাম রঞ্জন মন্ডল ,বয়স ৫৫ বছর। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত দুলদুলি বাজারে ওই ব্যবসায়ীর দোকান আছে । শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তারপর থেকেই তিনি নিখোঁজ। স্থানীয় ব্যবসায়ীরা ও তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও অনুসন্ধান করতে পারেননি। এরপর আজ সকালে তার বাড়ি থেকে ২০০ মিটার দূরে খালি মাঠের মধ্যে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি লোকজন। তারপর তার বাড়ির সদস্যদের এই বিষয় জানানো হয়। ঘটনার সংবাদ দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। তার পরিবারের লোকজন জানিয়েছে ব্যবসায়ীকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য সুন্দরবনে

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার