২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

স্কুলের পোশাক পরেই আত্মহত্যার চেষ্টা করল নবম শ্রেণীর এক ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা : স্কুলের পোশাক পরেই আত্মহত্যার (Suicide) চেষ্টা করল নবম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদা (Malda) থানার মঙ্গলবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ স্কুল পোশাক পড়ে মঙ্গলবাড়ি ব্রিজ থেকে মহানন্দা নদীর মাঝখানে ঝাঁপ দেয় বছর আঠেরোর ওই ছাত্রী। নদীতে সেই সময় বেশ কয়েকজন স্নান করছিলেন। তাঁরাই ছাত্রীকে নদীতে ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে উদ্ধার করেন। এলাকার বাসিন্দারা দ্রুত গোটা ঘটনাটা পুরাতন মালদা থানার পুলিশের কাছে জানান। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশকর্মী আসেন। ভর দুপুরে ব্রিজ থেকে মহানন্দা নদীতে ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনায় তাকে উদ্ধারে এগিয়ে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করা হলেও তার শরীরে আঘাত লেগেছে বলেও জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলের পোশাক পরেই আত্মহত্যার চেষ্টা করল নবম শ্রেণীর এক ছাত্রী।

আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার