৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩

উত্তর প্রদেশে মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর প্রদেশে কালো পতাকা দেখানোয় আজ উত্তর ২৪ পরগণা জেলার বিভিন্ন জায়গায় উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানাল তৃণমূলের কর্মী সমর্থকরা ।

জানা গিয়েছে, হেলেঞ্চা, বারাসাত, ব্যারাকপুর সহ জেলার আরও বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে প্রতিবাদ জানানো হয় । আজ হেলেঞ্চা বাজারে যোগীর কুশপুতুল পুড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানালেন হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টিএমসিপির সভাপতি স্মরজিৎ ঢালী সহ কলেজের টিএমসিপির সদস্যরা ।

তৃণমূল ছাত্রনেতা স্মরজিৎ ঢালীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে মায়ের মত, তাই কোথাও কোন কারণে মায়ের অসন্মান হলে সন্তান হিসাবে তারা বারবার এভাবেই গর্জে উঠবেন ।

এভাবেও ফিরে আসা যায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উত্তর প্রদেশে মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ

আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার