আজিজুর রহমান,গলসি : খেতুড়া পল্লীমঙ্গল সমিতির উদ্দ্যেগে আনিসুর রহমান ও মল্লেশ্বর কিস্কু স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। শুক্রবার বিকালে খেতুড়া গ্রাম সংলগ্ন মাঠে ওই খেলার আয়োজন করা হয়। এদিন সাদা পায়রা উড়িয়ে ও ফুটবলে কিক মেরে খেলার সুচনা করেন জামালপুর বিধায়ক অলোক মাঝি ও গলসি ওসি দীপঙ্কর সরকার। উপস্থিত ছিলেন, গলসি থানার মেজবাবু প্রীতম বিশ্বাস ও স্থনীয় ক্রিড়া প্রশিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ সহ অনেকে। খেলা পরিচালনা করেন, নাজমুল জামাদার ও শ্যামল গোস্বামী। এদিন পানাগড় মুনশিবপুর দাদাভাই একাদশ ও ভরতপুর সুদেব একাদশ এই দুটি দল মুখোখুখি হয়। খেলায় পানাগড় ৩-২ গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অফদা ম্যাচ হন পানাগড় মুনশিবপুর দাদাভাই একাদশের খেলোয়াড় সুবোধ হাসদা। সেরা ডিফেন্ডার নির্বাচিত হল ভরতপুর সুদেব একাদশের খেলোয়াড় মিঠুন সাঁতরা। আয়োজকজের পক্ষ থেকে বিজয়ীদলকে নগদ কুড়ি হাজার টাকা এবং বিজয়ী ট্রফি ও বিজীত দলকে নগদ পনেরো হাজার টাকা এবং বিজিত ট্রফি তুলে দেওয়া হয়।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























