১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

বিক্ষোভ অব্যাহত! বিশ্বভারতীর ক্যাম্পাস খুলতেই বিক্ষোভে উত্তাল

  • নতুন গতি
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • 53

নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। দুদিন আগে আরবি ভাষায় পঠন-পাঠন চালু করার দাবিতে হয়েছিল বিক্ষোভ। এবারের বিষয় বন্ধ হোস্টেল।

বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যসচিবের নির্দেশিকা অনুসারে অফলাইন পঠন-পাঠনের জন্য ক্যাম্পাস খুলে দিয়েছে। তবে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত খোলা হয়নি হোস্টেল। তার জন্য চরম সমস্যায় ছাত্ররা। তাই ঘিরেই বিক্ষোভে ছাত্রছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন।

এছাড়াও আজ ফের তিন দফা দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন।

উল্লেখ্য, অন্য যেই বিষয় ঘিরে ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে সেগুলি হলো দীর্ঘদিন অনলাইন পড়াশোনার পর, অফলাইন পরীক্ষা না হওয়া ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের তারিখ পেছনো। ছাত্রদের হুঁশিয়ারি, যতক্ষণ না কর্তৃপক্ষের থেকে জবাব পাচ্ছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে এবং দরকার পড়লে তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

তবে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতীর কর্তৃপক্ষর থেকে।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিক্ষোভ অব্যাহত! বিশ্বভারতীর ক্যাম্পাস খুলতেই বিক্ষোভে উত্তাল

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার