২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

ফের তলবের মুখোমুখি, গরুপাচারকাণ্ডে এবার নাম জড়ালো বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের

  • নতুন গতি
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • 60

নতুন গতি নিউজ ডেস্ক: অভিনেতা সাংসদদের পর এবার গরু পাচার কার্ডের নাম জড়ালো বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গত মাসেই তাঁকে দুবার সিবিআই এর তরফ থেকে নোটিশ পাঠানো হয় ভোট পরবর্তী হিংসা মামলায়। অসুস্থতার কারণ জানিয়ে তলব এড়িয়ে যান তিনি। এরপর কলকাতা হাইকোর্টে আবেদন করায় তাঁর আবেদন মঞ্জুর হয়। চলতি মাসের শুরুতেই হাইকোর্ট জানিয়ে দেয় যে তাঁদের অনুমতি ছাড়া বীরভূম জেলার সভাপতিকে কোনরকমভাবে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া যাবে না।

আগেরবার স্বস্তি মিললেও, এবার তা হয়নি। এবার ফের তাঁকে তলবের জন্য নোটিশ পাঠায় সিবিআই।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের তলবের মুখোমুখি, গরুপাচারকাণ্ডে এবার নাম জড়ালো বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার