১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

মরসুমের রেকর্ড তুষারপাত হল দার্জিলিং-সহ কার্শিয়াঙে

দার্জিলিং: মরসুমের রেকর্ড তুষারপাত হল দার্জিলিং-সহ কার্শিয়াঙে। চলতি বছরের ৩৮ দিনের মধ্যে এ নিয়ে ষষ্ঠ বার তুষারাবৃত দার্জিলিং।

টাইগার হিল, সান্দাকফুতে এই মরসুমে নিয়ম করে তুষারপাত হলেও ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল প্রায় বছর ২০ পর। পাহাড়বাসীদের বক্তব্য, এই পরিমাণ তুষারপাত এর আগে কখনও হয়নি।

তুষাপাতের খবরে খুশি পর্যটকরা। তার মধ্যে রাজ্য প্রশাসন পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়ায় এ বার তুষারপাতের টানে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন দার্জিলিঙে। পর্যটক আসায় স্থানীয় ব্যবসায়ীরাও খুশি।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মরসুমের রেকর্ড তুষারপাত হল দার্জিলিং-সহ কার্শিয়াঙে

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার