আজিজুর রহমান,গলসি : এদিন সকালে উচ্চগ্রাম পঞ্চায়েতের শতাধিক চাষি মিলিত হয়ে এলাকার আরএস অগ্রো ইন্ডাস্ট্রিতে বিক্ষোভ দেখান। পাশাপাশি স্থানীয় মল্লেশর রাইস মিল সহ বেশ কিছু মিলে যান তারা। তাদের দাবী, সরকার সরকার সহায়ক মুল্য ধান নিতে চাইলেও স্থানীয় মিলগুলি তাতে সহযোগিতা করছে না। মিলগুলি প্রথম পর্যায়ের সরকারের লেবির চাল জমা না দেওয়ায় দ্বিতীয় পর্যায়ের ধান কেনা শুরু করতে পারছেনা সরকার। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ছোট বড় ও মাঝারি সকল চাষিরা। তারা জানাই, সুকৌশলে সরকারি টাকা আটকে রেখে বাইরের ধান দিয়ে উৎপাদন চালাচ্ছে মিলগুলি। এর ফলে এলাকার চাষিরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও মিলে আসতে দেখা যায়নি মিল মালিকদের। এলাকার চাষিদের দাবী এরপরও তাদের ধান না নিলে তারা ব্লক জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সহায়ক মুল্য ধান বিক্রি করতে না পারায় মিলের গেটে বিক্ষোভ দেখালেন গলসি এলাকার বেশকিছু চাষি
-
নতুন গতি - আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















