১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

মাস্ক না পড়ায় ধরপাকড় জলপাইগুড়ি‌তে

জলপাইগুড়ি: মাস্ক না পড়ায় এবার ধরপাকড় শুরু হল জলপাইগুড়ি‌তে। করোনা সচেতনতা‌য় মঙ্গলবার জলপাইগুড়ি শহরের রাস্তায় নেমেছেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল স্বয়ং। মাস্ক না পড়া ব‍্যক্তিদের বিরুদ্ধে সকাল থেকেই অভিযানে নামেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বাড়ি থেকে রাস্তায় বেরিয়েও যারা মাস্ক পড়েননি তাদের ধরে ধরে করোনা পরীক্ষা করা‌নো হয়।

এদিন মাস্ক অভিযানে নেমে বেশ কয়েকজনকে করোনা টেস্ট করায় জেলা প্রশাসন। করোনাবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানা গেছে। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার সাথে সাথে বাজারগুলোতেও তারা অভিযানে নামেন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, পুলিশ ও পৌরসভার সদস্যরা।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাস্ক না পড়ায় ধরপাকড় জলপাইগুড়ি‌তে

আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার