২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্যাবলো ও রালির আয়োজন মালদা জেলা পুলিশের

মালদা, ৫ ডিসেম্বর: পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ট্রাফিক আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ট্যাবলো ও রালির আয়োজন করল মালদা জেলা পুলিশ।

রবিবার শহরের ফোয়ারা মোড় থেকে রালি ও ট্যাবলোর আয়োজন করা হয়। রালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) আনিশ সরকার, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সমেত পুলিশ আধিকারিক ও কর্মীরা। ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়াল।

ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিনের রালিতে নজর কাড়ে জীবন্ত ট্যাবলো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্যাবলো ও রালির আয়োজন মালদা জেলা পুলিশের

আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার