২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

জলপাইগুড়ি রাজগঞ্জে নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার এক মৃতদেহ

নতুন গতি, ওয়েব ডেস্ক : বাজার করে আর বাড়ি ফেরা হল না। সকাল সকাল বাড়ির সামনের এলাকায় নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। পাশেই পড়ে আছে সাইকেল এবং কিছু দূরে বাজারের সবজি ভর্তি ব্যাগ। জলপাইগুড়ি রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ঘাউরিপাড়া এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয়রা জানালেন, শনিবার শিকারপুর হাটে বাজারে গিয়ে এদিন আর বাড়িতে ফিরে আসেননি। সন্ধ্যার পরও না ফেরায় তাঁর খোঁজ করেন স্ত্রী। পরদিন আজ রবিবাব সাতসকালে ঘাউরিপাড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম, সুনীল ওঁরাও (৪৮)। তাঁর বাড়ি পানিকাউরি অঞ্চলের ভাঙ্গীরবাড়ী এলাকায়। রবিবার সকালে ব্রিজের নিচ থেকে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। বেলাকোবা ফাঁড়ির পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কেনাকাটার পর বাড়ি ফেরার পথে ব্রিজ থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যান সম্ভবত, একারনেই তাঁর মৃত্যু হয়েছে। বাড়ি ফিরে আসতে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করতে পারেনি বাড়ির লোকজনেরা। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বেলাকোবা পুলিশ জানান, ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। দেহ উদ্ধার করে রাজগঞ্জ মগরাডাংগি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্মরত চিকিৎসক ব্যক্তির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জলপাইগুড়ি রাজগঞ্জে নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার এক মৃতদেহ

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার