২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষিকা সুজাতা বসু*

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বাসিন্দা, মেদিনীপুর মিশন গার্লস হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা সুজাতা বসু।ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে তিনি এই কাজটি করলেন।গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায় তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়।সুজাতা বসু এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের চৌদ্দ ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে। সুজাতা বসু জানালেন, “আমরা মেয়েরা কতবার যে চুল কাটি আর নষ্ট করি তার ঠিক নেই,কিন্তু আমার ছাত্রী মনীষিতা বোস কিছুদিন পূর্বে এইভাবে ক্যানসার রোগীদের চুল দান করায় আমি ওর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মনস্থ করি চুল দান করার”।

এব্যাপারে তিনি তাঁর পরিবারের সবাইকে পাশে পেয়েছেন।সুজাতা বসু আরো জানান,তাঁর মাথার চুল যদি একজন ক্যানসার আক্রান্তের সাহায্যে লাগে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান।পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন,এই পূজার মরসুমে রূপচর্চার প্রয়োজনে অনেকেই নিজের চুল কেটে ফেলেন।তাঁরা যদি সেই চুলটা একটু গাইড লাইন মেনে কেটে ক্যানসার রোগীদের জন্য পাঠিয়ে দেন তবে ক্যানসার রোগীরা উপকৃত হবেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষিকা সুজাতা বসু*

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার