২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

কেশপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন,হেলমেট পরার বার্তা

সেখ মহম্মদ ইমরান, কেশপুর: পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলো কেশপুর থানা। শুক্রবার এই উপলক্ষে কেশপুর থানার পক্ষ থেকে একটি পদ যাত্রার আয়োজন করা হয়। লিফলেট, প্ল্যাকার্ড দিয়ে ও মাইকের মাধ্যমে রাজ্য সড়কের উপর নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না , হেলমেট ব্যবহার করুন, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাবেন না, ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে পুলিশ কর্মীরা পদযাত্রায় পা মেলান।

এছাড়াও এদিন গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে চলা-সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।
কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী নিজে রাস্তায় নেমে পথ চলতি বাইক আরোহী, লরির ড্রাইভার , বাস ড্রাইভারদেরকে পথ নিরাপত্তা বিষয়ক ব্যাপারে বোঝান। যে সমস্ত বাইক আরোহী হেলমেট পড়েন নি তাদেরকে হেলমেট পরার গুরুত্ব বোঝান তিনি। এমন উদ্যোগের প্রশংসা করেছেন পথচলতি মানুষজন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন,হেলমেট পরার বার্তা

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার