১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

ইদুজ্জোহা উপলক্ষে আলোচনা সভা সাগরদিঘী থানায়

রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৮ ই জুলাই মুর্শিদাবাদের সাগরদিঘী থানায় ইদুজ্জোহা উপলক্ষে সাগরদিঘী ব্লকের অধীনে সমস্ত ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো সাগরদিঘী থানায়,আয়োজক সাগরদিঘী থানার ও.সি সুমিত বিশ্বাস মহাশয়। এদিন সাগরদিঘী ব্লকের অধীনে সমস্ত ইমাম-মুয়াজ্জিনদের বলেন, গোটা দেশজুড়ে চলছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউ এর উপক্রম। যার মোকাবেলা করতে বিভিন্ন রাজ্যে চলছে রীতিমতো লকডাউন, করোনার তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখে সকলেই কোভিড বিধি মেনে আপনারা নিজ নিজ বাড়িতে ঈদুজ্জোহার নামাজ আদায় করবেন। মাক্স পড়বেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন সাগরদিঘী থানার পুলিশ প্রশাসন এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘির ভিডিও সুরজিৎ চ্যাটার্জী মহাশয় এবং মন্ত্রী সুব্রত সাহার একমাত্র সৈনিক তথা সাগরদিঘী ব্লক যুব সভাপতি কিসমত আলী মহাশয় সহ সমস্ত প্রশাসনিক কর্মকর্তা ও আরো অন্যান্য অতিথিবর্গ গণ।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইদুজ্জোহা উপলক্ষে আলোচনা সভা সাগরদিঘী থানায়

আপডেট : ২০ জুলাই ২০২১, মঙ্গলবার