৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোভিড ম্যানেজমেন্ট কিট প্রদান রেড ভলেনটিয়ারকে

মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার জেলার বিভিন্ন রেড ভলান্টিয়ার গ্রুপ-দের “কোভিড ম্যানেজমেন্ট কিট ” প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সাঁইথিয়া রেড ভলিন্টিয়ার্স-এর তরফ থেকে মহঃ আরিফ, শ্যাম সুন্দর দত্ত, অর্ক দত্ত ও অমিত বসাক উপস্থিত ছিলেন।

রেড ভলিন্টিয়ার্স দের হাতে “কোভিড ম্যানেজমেন্ট কিট” তুলে দেন ডাঃ রামচন্দ্র ডোম। সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা সম্মিলিত ভাবে রেড ভলেনটিয়ার গ্রুপে কোভিড আবহকালে কাজ করছেন। তাদের ফোন করলেই রোগীর বাড়ীতে অক্সিজেন সিলিন্ডার, ঔষুধপত্র সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী রোগীর বাড়ীতে পৌছে দিচ্ছেন। সারা রাজ্যের পাশাপাশি টিম রেড ভলেনটিয়ার এর সদস্যরা বীরভূম জেলার শহর থেকে গ্রাম সর্বত্রই এই মহামারী সময়কালে মানুষের পাশে দাঁড়িয়ে ভালো কাজ করায় সকলের প্রশংসাও পাচ্ছে।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোভিড ম্যানেজমেন্ট কিট প্রদান রেড ভলেনটিয়ারকে

আপডেট : ৪ জুন ২০২১, শুক্রবার