০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

ভাটপাড়ায় একটি ক্লাবে হানা দিয়ে প্রচুর বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গুলি উদ্ধার করল পুলিশ

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভোটের মুখে বড়সড় সাফল্য উত্তর ২৪ পরগণার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া থানার পুলিশের। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন হবে এই জগদ্দল বিধানসভা কেন্দ্রে। তার আগে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল জয়চন্ডীতলা এলাকায় একটি ক্লাবে হানা দিয়ে প্রচুর বেআইনি সরঞ্জাম উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ।

প্রশাসন সূত্রে খবর, ওই ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির মশলা এবং গুলি। ক্লাবটিতে বোমা তৈরি করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানা।

প্রশাসন সূত্রে খবর, ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকার বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ক্লাব থেকে বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাটপাড়ায় একটি ক্লাবে হানা দিয়ে প্রচুর বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গুলি উদ্ধার করল পুলিশ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, রবিবার