০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

আচমকা এসএসকেএম হাসপাতালে চলল গুলি!

আচমকা এসএসকেএম হাসপাতালে চলল গুলি!

নতুন গতি নিউজ ডেস্ক : আচমকা এসএসকেএম হাসপাতালে চলল গুলি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গােটা হাসপাতাল চত্বরে। এক পুলিশ অফিসার সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে প্রাথমিক অনুমান। গুলিতে রক্তাক্ত হয়ে ওই পুলিশ আধিকারিক ভরতি হাসপাতালে। ঘটনা ঘিরে শােরগােল কলকাতার সরকারি হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত।

হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটি ছিল SCO-এর এক সাব ইন্সপেক্টরের। তিনি সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। তাঁর সঙ্গে সার্ভিস রিভলবার ছিল। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়। হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলভারটি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিকয়াল কেয়ার ইউনিটে ভরতি করিয়ে শুরু হয় চিকিৎসা।

সিকিউরিটি কন্ট্রোলের ওই সাব ইন্সপেক্টর আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি বেরিয়ে বিপত্তি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশ অফিসার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। সাতসকালে হাসপাতাল চত্বরে গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়েছে রােগীদের মধ্যে। কিছুক্ষণের জন্য ব্যাহত থাকে, চিকিৎসা পরিষেবাও।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আচমকা এসএসকেএম হাসপাতালে চলল গুলি!

আপডেট : ৩ এপ্রিল ২০২১, শনিবার