২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নারী দিবসে নারী সচেতনতায় ‘স্বপ্ন উড়ান’

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা :

সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী সচেতনতায় এগিয়ে এল ‘স্বপ্ন উড়ান’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন । নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ হাড়োয়া থানার অন্তর্গত খারুপালা গ্রামের এক ইটভাটায় সচেতনতা শিবিরের আয়োজন করে এই সংগঠন । ইটভাটাতে কাজ করা মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতার কথা তুলে ধরেন স্বপ্ন উড়ানের কর্মকর্তারা । এছাড়াও ৩০ জন দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় বস্ত্র । ইট ভাটায় কাজ করা শিশুদের মধ্যে বিতরণ করা হয় শুকনো খাবার । ‘স্বপ্ন উড়ান’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক জাহিরুল হাসান এবং অন্যান্য কর্মকর্তা সানির হোসেন , সুরাইয়া পারভিন , খাদিজা খাতুন প্রমুখের কাছ থেকে বস্ত্র ও শুকনো খাবার পেয়ে আপ্লুত দুস্থ মহিলা এবং শিশুরা। সংগঠনটির এই মহতী কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নারী দিবসে নারী সচেতনতায় ‘স্বপ্ন উড়ান’

আপডেট : ৮ মার্চ ২০২১, সোমবার