নির্বাচন ঘোষণার শুরুতেই আবার বিজেপি ও সিপিআইএম এ ভাঙ্গন
সাকিব হাসান, কুলতলী : দঃ ২৪ পরগনা জেলার কুলতলী বিধানসভার চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস-এর আহ্বানে ঝুপখালী পুলিশ ক্যাম্প সংলগ্নে ফ্লাড সেন্টারে এক কর্মী সম্মেলন সভা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলতলী বিধানসভার তৃণমূল কংগ্রেস সভাপতি ব্লক সভাপতি গোপাল মাঝি, উক্ত সভায় তিনি সাধারন জনগণ দের উদ্দেশ্যে বলেন পশ্চিমবঙ্গে শুধু একমাত্রই পরিবর্তন আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বিগত ১০ বছরে জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন ও বিভিন্ন উন্নয়নের জোয়ার এনেছেন এবং তিনি জানান বিরোধিরা যোতই সচ্চার হক পরিবর্তনের পরিবর্তন করার সংকল্প নিয়ে তা আগামি নির্বাচনে বাংলার মানুষ প্রত্যাখ্যান বিগতে দিনে করেছে এবং আগামি দিনের জন্য করতে চলেছেন।
এবং তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মূখ্যমন্ত্রী হিসাবে জনগণ দেখতে চাইছে । উক্ত সভায় সিপি আই এম ও বিজেপি তে আসা বিজেপির বর্তমান কমিটির সভাপতি মফিজ মোল্লা, বর্তমান MLA-এর প্রতিনিধি CPM নেতা আলাউদ্দিন হালদার সহ কয়েকজনের হাতে তৃণমূল কংগ্রেস এর দলীয় পতকা দিয়েছেন।
এবং সদ্য তৃণমূল কংগ্রেস যোগদান করে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে কাজ করবেন প্রতিশ্রুতি দেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক সভাপতি রবিউল মোল্লা, সম্পাদক গৌর নস্কর অন্যান্য নেতৃত্ব।
নতুন গতি 























