নতুন গতি ওয়েব ডেস্ক : কোভিড-১৯ রোধী ভ্যাকসিন নিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম। জনৈক স্বাস্থ্যকর্মী তাঁর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করছেন, সেই ছবিও ট্যুইট করেছেন তিনি। লিখেছেন, আজ কোভিড-১৯ ভ্য়াকসিন নেওয়ার সময় আমরা প্রত্যেকের সুরক্ষা, সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আমাদের টিমকে নিয়ে গর্বিত যারা সংযুক্ত আরব আমিরশাহিতে ভ্যাকসিনের বন্দোবস্ত করতে নিরলস প্রয়াস চালিয়েছেন। সংযুক্ত আরব আমির শাহির ভবিষ্যত্ সবসময় উন্নত হবে। আরবশাহির বেশ কয়েকজন মন্ত্রীও গত কয়েক সপ্তাহে করোনা ভ্যাকসিন নিয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের রক্ষা ও তাদের সুরক্ষা সুনিশ্চিত করার পদক্ষেপের অঙ্গ হিসাবে আমিরশাহি জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনের লাইসেন্স দেওয়ার পদ্ধতির দ্রুত রিভিউ করার যে আইন, নিয়ন্ত্রণবিধি রয়েছে, তার সঙ্গে সম্পূর্ণ তাল রেখেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী “শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম
-
নতুন গতি - আপডেট : ৪ নভেম্বর ২০২০, বুধবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























