২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

অন্তঃসত্ত্বা ছাত্রী সফুরা জারগারের  শেষপর্যন্ত জামিন দিল দিল্লি হাই কোর্ট

নতুন গতি ওয়েব ডেস্ক:

অবশেষে স্বস্তি জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সফুরা জারগারের। দিল্লি দাঙ্গার মামলায় গ্রেপ্তার হওয়া অন্তঃসত্ত্বা ছাত্রীকে শেষপর্যন্ত জামিন দিল দিল্লি হাই কোর্ট। মানবিকতার খাতিরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই জামিনের বিরোধিতা করেননি বলে জানা গিয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সফুরাকে দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।

এর আগে তিন তিনবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। জানুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগার। তার প্রায় ৪ মাস পরে সন্ত্রাসবাদী দমন আইন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ২৭ বছর বয়সি এই তরুণীকে। তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব দিল্লি হিংসার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্তঃসত্ত্বা ছাত্রী সফুরা জারগারের  শেষপর্যন্ত জামিন দিল দিল্লি হাই কোর্ট

আপডেট : ২৩ জুন ২০২০, মঙ্গলবার