৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

পুরো মেস ভাড়া না মেটানোয় ছাত্রদের বই নিতে দিচ্ছেন না মেস মালিকরা, ডেপুটেশন দিল এস এফ আই

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: যখন দেশজুড়ে লকডাউন শুরু হয় তখন মেদিনীপুর শহরের বিভিন্ন মেসে থাকা ছাত্র-ছাত্রীরা অনেকেই তড়িঘড়ি করে যে যার বাড়ি চলে যান, অনেকেই সঙ্গে বই খাতা নিয়ে যেতে পারেননি। এখন লকডাউন শিথিল হতে তারা অনেকেই বই খাতা বাড়িতে থেকে পড়াশোনার জন্য নিয়ে যেতে মেদিনীপুরে এসেছেন। যেহেতু কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা নেই, তাছাড়া মেসে এখনও স্বাভাবিক অবস্থা ফিরে নি,তাই তাঁরা বাড়িতে থেকেই পড়তে চাইছেন। কিন্তু মেস থেকে বই খাতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধ সাধছেন কিছু মেস মালিক।তাঁরা পুরো ভাড়া না মিটালে বই খাতা নিতে দিচ্ছেন না।কেউ কেউ বিদ্যুৎ বিলও চাইছেন। ছাত্র স্বার্থে এই সমস্যার দ্রুত নিরসনের জন্য মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশের দ্বারস্থ হলো ভারতের ছাত্র ফেডারেশন (এস এফ আই)।

রবিবার এস এফ আই এর মেদিনীপুর শহর লোকাল কমিটির পক্ষ থেকে, কোতোয়ালি থানতে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই মেদিনীপুর শহর লোকাল কমিটির সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এবং শহর লোকাল কমিটির সদস্য সন্তু মন্ডল ও অভিষেক চাটার্জী এবং অন্যান্য সদস্যবৃন্দ।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরো মেস ভাড়া না মেটানোয় ছাত্রদের বই নিতে দিচ্ছেন না মেস মালিকরা, ডেপুটেশন দিল এস এফ আই

আপডেট : ২১ জুন ২০২০, রবিবার