উজির আলী, নতুন গতি,চাঁচল: নতুন বছরের শুভেচ্ছা বিণময় সহ পথ চলতি দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন ছাত্ররা। শুক্রবার চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে চাঁচল শহরের রিক্সা-ভ্যান চালক সহ পথ চলতি দুস্থদের হাতে কম্বল তুলে দেন তারা। এছাড়াও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিণিময় করেন। ব্লক তৃণমুল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি বাবু সরকার জানান, এদিন আমরা ছাত্ররা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে শীতবস্ত্র বিলির উদ্যোগ নিই।
ছাত্ররা জানান এদিন শহরে ঘুরে ঘুরে ৪০ জন শীতার্ত দুস্থদের হাতে কম্বল তুলে দিই।
ছাত্রদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচল বাসী।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
চাঁচল সদরে ঘুরে ঘুরে কম্বল বিলি ছাত্র এককের
-
নতুন গতি - আপডেট : ৩ জানুয়ারী ২০২০, শুক্রবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















