নতুন গতি প্রতিবেদক, তুফানগঞ্জ,২৩ নভেম্বরঃ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ ২ নং ব্লকের অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের সমষ্টি উন্নয়ন দপ্তর। শনিবার তুফানগঞ্জের মহিষকুচি ১, বারোকোদালি ২ ও ভানুকুমারি ২-তে বোর্ড গঠন । আর এই গঠনকে ঘিরে নিরাপত্তাও করা হয়েছিল জোরদার। এদিন গোটা এলাকা জুড়ে জারি কড়া হয়েছিল ১৪৪ ধারা। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওই এলাকার ভিড় করতে থাকেন স্থানীয় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকেরা।
এরপরই প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক ব্লক অফিস চত্বরের দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে বাঁধা দেয় সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকেরা। এরপরই তাঁদের সাথে বেঁধে যায় তুমুল গণ্ডগোল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় বলে জানা গেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পেরেছেন তাঁরা। তবে এই মুহূর্তে পরিস্থিতি বেশ থমথমে রয়েছে বলে জানা গেছে।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বোর্ড গঠন নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ
-
নতুন গতি - আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, শনিবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















