২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নতুন গতি প্রতিবেদক, কলকাতা :  বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত দের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসেন রাষ্ট্রপতি। রবিবার শান্তিনিকেতনের মাটিতে পা রেখেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।সোমবার সকাল সাড়ে ১০ টায় শান্তিনিকেতনের আম্রকুঞ্জে এই সমাবর্তন অনুষ্ঠান সূচনা হয়। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাদেও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকড়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। রাষ্ট্রপতি সফর’কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে বীরভূম পুলিশ প্রশাসন।এই দিন রাজ্যপাল জগদীশ ধনকর সমাবর্তন অনুষ্ঠানে খোশমেজাজে বিশ্বভারতী পড়ুয়াদের সঙ্গে সেলফি তুললেন। পড়ুয়াদের আবদার মেনেই রাজ্যপাল গাড়ি থেকে নেমে বিশ্বভারতীর পড়ুয়াদের সাথে একান্তে মিশে যান। তাদের সাথে সেলফিও তোলেন।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার