২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

অনুপ্রেরণা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হল মোথাবাড়িতে

নতুনগতি, মোথাবাড়ী: বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) এর আগমন দিবস উপলক্ষে শনিবার কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে অনুপ্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ইলেকট্রিক অফিস সংলগ্ন বেসরকারি বিদ্যালয়ের ভবনে। শনিবার দিনভর অন্যান্য রোগীর পাশাপাশি বহু গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসা করা হয়। শিশুরোগ, স্ত্রীরোগ, জেনারেল ফিজিশিয়ান সহ বিভিন্ন ক্ষেত্রে সাতজন চিকিৎসক বিনা পয়সায় রোগীদের চিকিৎসা করেন। চিকিৎসকরা হলেন ড: জাহাঙ্গীর আলম,ড: এস আর নাসরিন, ড: মোজাফফর হোসেন,ড: এনায়েত সেখ, ড: মোহাম্মদ সেলিম ইউসুফ, ড:আমানুর রশিদ,ড: মোহা বদরুদ্দোজা প্রমুখ। এদিনের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক, সংস্থার সম্পাদক মোহা সেলিম ইউসুফ, সভাপতি ফরিদ আনোয়ার প্রমুখ। উদ্যোগতারা জানান, এলাকায় সমাজের সার্বিক ক্ষেত্রে সেবা ও সচেতনতা পৌঁছানোর লক্ষ্য নিয়ে সমাজের শিক্ষক, ডাক্তার, ও উদ্যোগী যুবক একগুচ্ছ জনকে নিয়ে এই সংস্থা গঠিত হয়েছে। বহু গরীব মানুষ মেডিক্যাল ও কিছু ক্ষেত্রে পরিসেবা না পেয়ে সমস্যায় থাকেন। তাদের কথা মাথায় রেখে চিকিৎসা পরিসেবা ও সামাজিক সেবামূলক কাজের জন্য এই মহতি কর্মসূচি এই মহৎ দিনে গ্রহণ করা হয়েছে। এলাকার প্রায় 400 রোগীকে বিনা পয়সায় চিকিৎসা পরিসেবা দেওয়া হয়। এই ধরনের পরিষেবা ভবিষ্যতে হবে জানান উদ্যোগতারা।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অনুপ্রেরণা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হল মোথাবাড়িতে

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, সোমবার