২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

নাবালিকাকে যৌন হেনস্থা, ৩ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর

নিজস্ব প্রতিনিধি : গত ৫ আগস্ট, ট্যাংরা থানায় একটি গুরুতর অভিযোগ জানান ১৩ বছর বয়সী এক নাবালিকা আর তার মা। নাবালিকা মেয়েটি জানায়, তাকে বাড়ির কাছেই একটি পুকুরের পাড়ে যৌন হেনস্থা করেছে মানিক কুমার দাস নামের এক প্রতিবেশী।

অভিযোগ পাওয়ার ১ ঘন্টার মধ্যেই মানিক কুমার দাসকে গ্রেপ্তার করেন ট্যাংরা থানার তদন্তকারী অফিসারেরা। তার বিরুদ্ধে পকসো আইনে (The Protection of Children from Sexual Offences Act) মামলা রুজু হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ-সহ চার্জশিট জমা দেওয়া হয় দু’দিনের ভিতর।

সেই কেসেরই রায় বেরিয়েছে। মানিক কুমার দাসের ৩ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ৩ মাস। জরিমানার ৯০ শতাংশ টাকাই ক্ষতিপূরণ বাবদ যাবে নিগৃহীতা মেয়েটির কাছে।

অভিযোগ পাওয়ার ১ মাসেরও কম সময়ের মধ্যে অপরাধীর শাস্তি সুনিশ্চিত করেছেন এই কেসের তদন্তকারী অফিসার ট্যাংরা থানার সাব ইনস্পেকটর রাজীব রায়।

২৯ জুন রাজ্য বিধানসভায় আসছে একটা কঠিন বিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকাকে যৌন হেনস্থা, ৩ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার