খান আরশাদ, বীরভূম: সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং ব্যক্তিগত খরচে অভিনব ভাবে ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক দিবস পালন করলেন বক্রেশ্বর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক উত্তম কুমার দত্ত। . আজ এই দিনটিতেই তার এই বিদ্যালয়ে চাকরি জীবনের কুড়ি বছর পূর্ণ হল। নিজের চাকরী র্জীবনের শেষ দিনটিকে অবিস্মরণীয় করে রাখলেন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই দিনটি পালন করলেন উত্তম কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক আশীষ কুমার মুখোপাধ্যায়… প্রধান শিক্ষক কল্যাণ আচার্য, সমাজসেবক বিমান রোজ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষক উত্তম কুমার দত্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
শিক্ষক উত্তম দত্ত নিজের খরচায় শিক্ষক দিবস পালন বক্রেশ্বরে
-
নতুন গতি - আপডেট : ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














