২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

গ্রেফতার সিউড়ির তৃণমূল নেতা

আজিম শেখ, নতুন গতি, বীরভূম: বালিঘাট নিয়ে কড়াকড়ি করায় খোদ জেলাশাসকের বাঙলোর সামনেই বোমাবাজি। তারই জেরে গ্রেফতার হলেন তৃণমূল নেতা।

সোমবার শেষপর্যন্ত সিউড়ির বাঁশঝোড় এলাকার তৃণমূল নেতা কাজল সাহাকে গ্রেফতার করল পুলিস।
অভিযোগ, জেলাশাসকের বাঙলোর সামনে বোমাবাজি। ওই ঘটনায় গ্রেফতার করা হয় এলাকার পরিচিত দুই বালি মাফিয়াকে। মাসখানেক আগে জেলা শাসকের বাড়ির সামনে বোমাবাজিতে তাদের বড় ভূমিকা ছিল।
বীরভূম জেলা পুলিসের আগেই দাবি ছিল, জেলা শাসকের বাঙলোর সামনে বোমাবাজি করেছে মূলত বালি মাফিয়ারাই। ওই ঘটনায় গ্রেফতার হওয়া ২ জনকে জেরা করেই পুলিস জানতে পারে বালি তোলা নিয়ে কড়াকড়ি করার জন্যই বোমাবাজি করা হয়েছে জেলাশাসকের বাঙলোর সামনে।
উল্লেখ্য, ধৃত ওই দুজনই কাজল সাহার সঙ্গে বালিঘাটের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের জেরা করতেই কাজল সাহার ভূমিকা সামনে চলে আসে। আজ আদালতে তোলা হবে ধৃতদের।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার সিউড়ির তৃণমূল নেতা

আপডেট : ২৭ অগাস্ট ২০১৯, মঙ্গলবার