আজিম শেখ ,রামপুরহাট, ২৫ আগস্ট : আসন্ন কৌশিকী অমবস্যার কথা মাথায় রেখে রামপুরহাট তৃনমুল পরিচালিত প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবী দাবা নিয়ে রামপুরহাট রেলওয়ে স্টেশন প্রবন্ধেকের কাছে স্মারকলিপি জমা দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রেকিব জানান আসন্ন কৌশিকী অমবস্যার কথা মাথায় রেখে আমাদেরকে আন্দোলন। এমনিতেই রামপুরহাট স্টেশনে প্রতিদিন হাজার যাত্রী যাতায়াত করেন। তারাপীঠ যাবার একমাত্র স্টেশন রামপুরহাট হাট। কৌশিকী অমবস্যার দিনে প্রায় পাঁচ লক্ষ লোকের সমাগম হয় ।কিন্ত দুঃখের বিষয় স্টেশনের বাইরে কোনো শৌচালয় নেই, এমনিতেই নিত্য যাত্রীরা অসুবিধায় পরেন। বাইরে বেরিয়ে পুনরায় স্টেশন গেলে টিটিরা ধরে ফাইন করেন। অমাবস্যায় এই সমস্যা আরো তীব্র হবে। আমাদের দাবি এখন ই শৌচালয়ের ব্যাবস্থা করে হবে। এছাড়া ও প্রতিক্ষা বছর অমাবস্যায় বিশেষ ট্রেনের ব্যাবস্থা করে রেল কতৃপক্ষ। কিন্তু এবারে বিশেষ ট্রেন তো নেই ই, যেসব ট্রেন প্রতিদিন যাতায়াত করে সেগুলির মধ্যে বহু ট্রেন বাতিল রয়েছে বেশ কয়েক দিন থেকে। আরো গোদের ওপর বিষ ফোঁড়া সবচেয়ে জরুরী ট্রেন বিশ্বভারতী প্যাসেঞ্জার কে এল এইচ,বি কোচ দিয়ে চালাচ্ছে রেল কতৃপক্ষ। এই কোচ জাপানের মডেল। সাধারণ যাত্রীদের যাওয়া খুবই কষ্টোদায়ক, কোচ ও অনেক কম ওই ট্রেনে। আমরা চাই এসব সমস্যার স্থায়ী সমাধান করুক রেল দপ্তর।আমাদের দাবী আমার রামপুরহাট রেলওয়ে স্টেশন প্রবন্ধকের মাধ্যমে উর্দ্ধতন কতৃপক্ষ কে জানালাম। প্রবন্ধক কথা দিয়েছেন তিনি বিষয়টি যথাযথ স্থানে জানানো হবে। আজকে এই বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, শহর তৃনমুল সভাপতি অমিত চক্রবর্তী, অ্যাসোসিয়েশনের সম্পাদক নিয়ামত আলি প্রমুখ। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে হুমকি ও দেন আন্দোলন কারীরা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
রেলওয়ে প্রবন্ধকের কাছে স্মারকলিপি জমা দিলেন রামপুরহাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন
-
নতুন গতি - আপডেট : ২৫ অগাস্ট ২০১৯, রবিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















