সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ১২ নং ওয়ার্ডের নীল পুরে জনসংযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের এই কর্মসূচিতে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘দিদিকে বলো’, অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী এবং স্থানীয় বিশিষ্ট নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃত্ব পদযাত্রার মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শোনেন। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, দিদি বলো কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে ও তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা সমাধান করার লক্ষ্যে তাঁরা বর্ধমানের বিভিন্ন অংশে ঘুরছেন। এবং মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন৷
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বর্ধমানের নীলপুরে তৃণমূলের জনসংযোগে দিদিকে বলো
-
নতুন গতি - আপডেট : ২৩ অগাস্ট ২০১৯, শুক্রবার
- 5
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














