নিজস্ব প্রতিনিধি, মালদা ২২ আগস্ট ঃ বাড়িতে মার্শাল চলিয়ে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া মহাদেবপুর এলাকায় । পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সুদাম চৌধুরী, বয়স ৩০। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তার বাড়িতেই মার্শাল চালিয়ে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লাগে তার । পরিবারের লোকেরা তাকে বাথরুমে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বাড়িতে মার্শাল চলিয়ে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু
-
নতুন গতি - আপডেট : ২২ অগাস্ট ২০১৯, বৃহস্পতিবার
- 4
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














