২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

‘সহমত’ ঈদ সংখ্যা প্রকাশ ও আলোচনা সভা

বহরমপুর, মুর্শিদাবাদ : ‘সহমত’ গোষ্ঠীর বহু প্রতীক্ষিত ঈদ সংখ্যা – ২০১৯ প্রকাশিত হল। বহরমপুর সাংবাদিক সংঘের সভাগৃহে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মঞ্চে মোড়ক উন্মোচন করলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক মবিনুল হক মহাশয়। গত জানুয়ারিতে প্রকাশিত ‘সহাবস্থান’ বিষয়ক প্রথম সংখ্যার মতো দ্বিতীয় তথা ঈদ সংখ্যাও পাঠককুলের নজর কাড়বে বলে আশাবাদী টিম সহমত ।

এদিনের অনুষ্ঠানে সহমত গোষ্ঠীর পক্ষ হতে মবিনুল হককে তাঁর সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্তির জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পরে ‘বাংলার জনজীবনে দেশভাগের প্রভাব’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার ও প্রাবন্ধিক একরামূল হক শেখ মহাশয়। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান, প্রাক্তন অধ্যক্ষ মজিবুর রহমান, প্রাক্তন অধ্যাপক জগদ্বন্ধু বিশ্বাস ও সনৎ কর মহাশয়।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘সহমত’ ঈদ সংখ্যা প্রকাশ ও আলোচনা সভা

আপডেট : ১৮ অগাস্ট ২০১৯, রবিবার