১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

বেতন না বাড়ায় অসন্তোষ বাড়ছে এই শিক্ষকদের, জেনে নিন – নতুন গতিতে

আজিম শেখ, নতুন গতি: বিএড না করা থাকলেও ডিএলএড প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এবার বেতন বাড়ছে না বলে অভিযোগ তুলে সরব হতে দেখা গেল ডিএলএড শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। জানা যায়, গত ২০১২ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ হয়।

পরের বছর সেইখানে কিছু ব্যক্তি চাকরি পেলে নিয়োগের দু’বছরের মধ্যে রাজ্য সরকার তাদের বিয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে নিয়োগের শর্ত দেওয়া ছিল। তবে বিয়ের প্রশিক্ষণের জন্য স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে বলে ২০১৬ সালে একটি নিয়ম হয়। যার ফলে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক শিক্ষিকা এই প্রশিক্ষণের সুযোগ হারিয়ে ফেলেন।

এদিকে প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাদের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে গত ২০১৭ সালে ডিএলএড ডিপ্লোমার আয়োজন করা হয়। যার প্রশিক্ষণ শুরু হয় ২০১৮ সাল থেকে। আর এখানেই শিক্ষকদের অভিযোগ যে, ডিএলএড প্রশিক্ষণ নিলেও ওই বছরই তাদের বেতন বন্ধ হয়ে গিয়েছে।

এদিন এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আমরা সমস্যার কথা বলেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।” কিন্তু শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি শিক্ষক-শিক্ষিকাদের একাংশের।

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেতন না বাড়ায় অসন্তোষ বাড়ছে এই শিক্ষকদের, জেনে নিন – নতুন গতিতে

আপডেট : ১৪ অগাস্ট ২০১৯, বুধবার