নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার সকালে এক দম্পতির ঝুলন্ত দেহকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের জয়নগর কেগুরবাড়ি গ্রামে। ওই দম্পতির বাড়ির কাছেই একটি আমগাছের ডালে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। তারা পুলিশে খবর দিলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত জুগলের নাম আকালু দাস (৪৫) ও তার স্ত্রী বিজলি দাস (৪০)। তাদের ছোট ছোট তিন ছেলেমেয়ে রয়েছে। এদিকে একসঙ্গে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধারে মৃত্যুর কারণ নিয়ে ধন্ধ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভাবের তাড়নায় ওই জুগল আত্মহত্যা করতে পারে বা তাদের মেরে ঝুলিয়ে দেওয়াও হতে পারে। পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
এক দম্পতির ঝুলন্ত দেহকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের জয়নগর কেগুরবাড়ি গ্রামে
-
নতুন গতি - আপডেট : ১৪ অগাস্ট ২০১৯, বুধবার
- 13
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














