২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

দিদিকে বলো নিবিড় জনসংযোগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস 

 নিজস্ব সংবাদদাতা : জনসংযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াইয়ে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে দল। দলনেত্রীর মন্ত্রনায় উজ্জীবিত হচ্ছে কর্মী – সমর্থক। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি কে সামনে রেখে মুখোমুখি হচ্ছে মানুষের। তাঁদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি নেত্রীর বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। বর্ধমান পৌর সভার ২৫ নম্বর ওয়ার্ডে এদিন দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে জনসংযোগ অভিযান করেন তৃণমূল নেতৃত্ব। পুরোভাগে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ ।তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, দিদি কে বলো কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং সরকারি সুযোগ সুবিধার ব্যাপারে তাঁদের অবহিত করতে তারা এই জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এবং মানুষের অকুণ্ঠ সাহায্য – সহযোগিতা পাচ্ছেন। বলা বাহুল্য, ব্যাপক সংখ্যক মানুষের এই আগ্রহ তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের  বিশেষভাবে উৎসাহিত করছে। উৎসাহিত করছে আরও নিবিড় জনসংযোগে। 

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিদিকে বলো নিবিড় জনসংযোগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস 

আপডেট : ৯ অগাস্ট ২০১৯, শুক্রবার