২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করতে এবার পথে নামলেন বিক্রয় প্রতিনিধিরা

মালদা ২৬ জুলাইঃ রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করতে এবার  পথে নামলেন বিক্রয় প্রতিনিধিরা। শুক্রবার স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে মালদা শহর জুড়ে একটি মিছিল করেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস’ ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যেই এই সচেতনতা মূলক পদযাত্রা।

এদিন রাজমহল রোড থেকে মিছিল শুরু করে মালদা শহরের বিভিন্ন রাস্তার পরিক্রমা করেন এই সংগঠনের সদস্যরা। তাঁরা জানান, ২৭ জুলাই সকাল ১০ টা থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা শাখার দপ্তরে এই রক্তদান  শিবির অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্যরা ছাড়াও জেলায় রক্ত    সংকট মেটাতে মালদার নাগরিকদের এগিয়ে আসার আবেদন  জানান সংগঠনের সদস্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করতে এবার পথে নামলেন বিক্রয় প্রতিনিধিরা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, শুক্রবার