নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কে মার্ডার করে দেওয়ার হুমকি ফেসবুকে এক প্রাথমিক শিক্ষক বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মার্ডার করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত খারবাগান প্রাথমিক স্কুলের শিক্ষকের নাম নির্মাল্য চক্রবর্তী। তৃণমূল যুব সভাপতি গোপাল চন্দ্র ঘোষ প্রাথমিক স্কুলের শিক্ষক নির্মাল্য চক্রবর্তীর নামে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে করেছেন । আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যদিও নির্মাল্য চক্রবর্তীর ওই অভিযোগ অস্বীকার করে, বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে কিছু লিখিনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিনি।আমি শুধু মমতা উচ্চারণ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কোন লেখার ইচ্ছে আমার ছিল না যদিও বিষয়টি নিয়ে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,’ একজন শিক্ষক হয়ে নির্মাল্য চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গালিগালাজ করে খুনের হুমকি দিয়েছেন।যা কখনোই বরদাস্ত করা যায় না। তৃণমূল কংগ্রেসের নেতারা ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে ওই শিক্ষক কমেন্ট করেছেন প্রাণ চলে গেলে তারপর পি আর টি আমি শালা মমতাকে মার্ডার করে দেব কে কে সাথ দেবেন বলুন।পুলিশ যদিও ওই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুনের হুমকি স্কুলশিক্ষকের বিরুদ্ধে
-
নতুন গতি - আপডেট : ২৪ জুলাই ২০১৯, বুধবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














