সংবাদাতা: পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এর শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে ২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মেদ, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বর্ধমানের রবিনহুড বলে পরিচিত খোকন দাশ, মানুষকে সাম্প্রদায়িক শক্তির প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানান। মানুষের নয়নের মণি তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, মানুষ আমাদের সঙ্গে আজকের সভা তার প্রমাণ। মানুষ তৃণমূলের সঙ্গে প্রমাণ হবে একুশের ঐতিহাসিক মহাসমাবেশে। সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মেদ, মানুষকে আরও বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানান। একুশের সমাবেশ কে সফল করার জন্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ও তার গণ সংগঠন গুলি পূর্ণ মাত্রায় তাদের শক্তি নিয়ে নেমে পড়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস এর শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে ২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
-
নতুন গতি - আপডেট : ২০ জুলাই ২০১৯, শনিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























