৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বীরভূমের দুবরাজপুরে পালিত হল পরিচ্ছন্নতা দিবস

খান আরশাদ, দুবরাজপুর: পরিচ্ছন্নতা দিবস পালন করা হল বীরভূমের দুবরাজপুরে। এই উপলক্ষে দুবরাজপুর গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি করা হল। পরিস্কার পরিচ্ছন্নতা ও জল সংরক্ষণ নিয়েও জনসাধারণকে সচেতন করা হয় এদিন। বর্তমান সময়ে জল সঙ্কট সারা দেশ জুড়ে দেখা দিয়েছে। এই সমস্যা সমাধান করার লক্ষ্যে সরকারী উদ্যোগে সারা দেশের সাথে রাজ্যেরও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচী। জল বাঁচান-পরিবেশ বাঁচান প্লাস্টিক মুক্ত পরিবেশ, জলই জীবন, লেখা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা এই শোভাযাত্রা করে। জলের অপচয় যাতে না হয় সে সমন্ধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে এই কর্মসূচী পালন করা হয় এবং বিদ্যালয় সহ আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত সমাজ নিয়েও এদিন সচেতন করা হয় বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা অনিন্দিতা মুখোপাধ্যায়। পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এদিনের র‍্যালিতে অংশ নেন।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের দুবরাজপুরে পালিত হল পরিচ্ছন্নতা দিবস

আপডেট : ১৯ জুলাই ২০১৯, শুক্রবার